চাঁদপুর জেলা ও এর উপজেলা নামকরণ ইতিহাস

চাঁদপুর জেলার নামকরণের ইতিহাস

ও

চাঁদপুর নামের উৎপত্তির ইতিহাস
ও 
চাঁদপুর সদর উপজেলার নামকরণের ইতিহাস

চাঁদপুরের নামকরণ: ১৭৭৯ খ্রি. ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস্ রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক (যা বর্তমানে নদীগর্ভে বিলীন) স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বর্তমান স্থান হতে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন হয়েছে। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর। তিনি বাস করতেন পুরিন্দপুর এলাকায়। হাজীগঞ্জের ফিরোজশাহী মসজিদ মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। যেটি ফখরুদ্দীন মোবারক শাহের দেওয়ান ফিরোজখান লস্কর নির্মাণ করেছেন বলে শিলালিপি থেকে জানা যায়। হাজীগঞ্জ উপজেলাধীন অলিপুর গ্রামে প্রখ্যাত মোঘল শাসক আব্দুল্লাহর প্রশাসনিক সদর দপ্তর ছিল। এখানে রয়েছে বাদশাহ আলমগীরের নামাঙ্কিত বিখ্যাত আলমগীরি পাঁচ গম্বুজ মসজিদ, শাহাজাদা সুজা স্থাপিত তিন গম্বুজবিশিষ্ট মসজিদ ও মোঘল আমলের বীর সেনানায়কদের শানবাঁধানো মাজার যা বর্তমানে অলিদের মাজার নামে খ্যাত। ব্রিটিশ আমলে প্রশাসনিক পূর্ণবিন্যাসের ফলে ১৮৭৮ সালে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয়। ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। (জেলা তথ্য বাতায়ন)

চাঁদপুর নামকরণ নিয়ে চারটি মতামত ও জনশ্রুতি রয়েছে।
১৭৭৯ খ্রি. ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস্ রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক (যা বর্তমানে নদীগর্ভে বিলীন) স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বর্তমান স্থান হতে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন হয়েছে। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। চাঁদপুর নামকরণ নিয়ে আরো কয়েকটি জনশ্রুতি:
ক. চাঁদ ফকির : বিখ্যাত সাধক ছিলেন চাঁদ ফকির। তিনি কোড়ালিয়া ও পুরন্দপুর গ্রামে ‘এলমে তাসাউফের বাইয়াত’ দিতেন। তাঁর অনেক শিষ্য ও ভক্ত ছিল। তিনি আনুমানিক ১৭৮০/৮১ সালে মারা যান। কোড়ালিয়া গ্রামে নব্বইয়ের দশকেও তাঁর মাজারের অস্তিত্ব ছিল। যা পরে মেঘনার ভাঙনে বিলীন হয়ে যায়। তাঁর মৃত্যুর পর শিষ্য ও ভক্তরা এ জনপদকে চাঁদপুর নামে অভিহিত করেন। ধারণা করা হয়, এভাবে জনশ্রুতি হতে হতে এ অঞ্চলের নাম হয় চাঁদপুর।
খ. শাহ চাঁদ আউলিয়া (রহ.) : তিনি দিল্লির সুলতান কর্তৃক নিয়োজিত প্রশাসক ও খ্যাতিমান ব্যক্তি ছিলেন। ১৪৯৪-১৫৩৫ সাল পর্যন্ত তিনি মেঘনা তীরের চাঁদপুর, সীতাকুণ্ডের চাঁদপুর, আসামের চিরা চাঁদপুর, চট্টগ্রামের চাঁদগাঁও ও পটিয়ার প্রশাসকের দায়িত্ব পালন করেন। বর্তমানে চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি নদী সংলগ্ন তাঁর মাজার রয়েছে। ধারণা করা হয়, তাঁর স্মরণে এ জনপদের নাম হয় চাঁদপুর।
গ. চাঁদ সওদাগর : মধ্যযুগে রচিত মনসামঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র চাঁদ সওদাগর। তিনি সপ্তডিঙা মধুকর ভাসিয়ে নদীপথে বাণিজ্য করতেন। তাঁর নাম অনুসারে এ জনপদের নামকরণ করা হতে পারে।
ঘ. জমিদার চাঁদ রায় : শ্রীপুরের বিখ্যাত জমিদার ছিলেন চাঁদ রায়। তাঁর জমিদারি চাঁদপুর পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি সম্রাট আকবরের অধীনতা অস্বীকার করেন। ১৬০১ সালে প্রয়াত হন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদ রায়ের নামে এ অঞ্চলের নাম হয় চাঁদপুর।
বিখ্যাত ভূগোলবিদ মেজর জেমস রেনেল (১৭৬২-১৮৪০) ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন। তিনি চাঁদপুর অঞ্চলের জরিপ করেছেন এবং মানচিত্র এঁকেছেন। ১৭৬৫ সালের ২১ ফেব্রুয়ারি তিনি চাঁদপুরে জরিপ কাজ শুরু করেন। তাঁর দিনপঞ্জি নিয়ে লেখা বই ‘এন্ড ওউটজঘঅথঝব গুক্ষ গতওঙুজ ও’আগউব জউঘঘঘউখব’। বইটি ১৯১০ সালে এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে। দিনপঞ্জিতে রেনেল চাঁদপুরের কথা উল্লেখ করেছেন। তাঁর জার্নালের ১৩৮, ১৪৪ ও ২২৭ পৃষ্ঠায় চাঁদপুর বানান লিখেছেন ‘ঈষধহফফুটুং’। এছাড়া ১৭৭৬ সালে তাঁর আঁকা মানচিত্রে চাঁদপুরের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সে হিসেবে চাঁদ ফকিরের নামানুসারে চাঁদপুরের নামকরণ হওয়ার সম্ভাবনা থাকে না। কেননা, চাঁদ ফকির মারা যান ১৭৮০/৮১। বলা হচ্ছে, মৃত্যুর পর তাঁর স্মরণে এ জনপদের নাম চাঁদপুর রাখা হয়। অথচ জেমস রেনেলের দিনপঞ্জিতে ১৭৬৫ সালে চাঁদপুরের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ চাঁদ ফকিরের মৃত্যুর অন্তত ১৫ বছর আগে থেকেই এ অঞ্চলকে চাঁদপুর নামে ডাকা হতো।

হাজীগঞ্জ উপজেলা নামকরণের ইতিহাস

এগার’শ বাংলাসনের কাছাকাছি হাজী মকিম উদ্দিন (রঃ) নামে একজন বুজর্গ অলীয়ে কামেল ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে পবিত্র আরব ভূমি হতে স্ব-পরিবারে এ অঞ্চলে আগমন করেন। চাঁদপুর-কুমিল্লা রাস্তার উত্তর পাশে বর্তমান মসজিদের মাঝখানে একটি পুকুর ছিলো । সেই পুকুরের উত্তর পশ্চিম কোনে তিনি আত্তা স্থাপন করেন। কয়েক বছরের মধ্যে এ অলীয়ে কামেলের আগমন বার্তা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। পীরে কামেল হযরত মকিম উদ্দিন (রঃ) এর বংশের হাজী মুনির উদ্দিন (মনাই হাজী) (রঃ) পৈত্রিক খানাকা শরীফে (হুজুরা নামে খ্যাত) আশেপাশে হতে আগত ভক্তগণকে নিয়ে ধর্ম কর্ম সম্পাদনের জন্যে মুরিদগণকে ছবক প্রদান করতেন। তিনি খুবই সাধাসিধে জীবন যাপন করতেন এবং সুন্নাতে রাসূল (সঃ) হিসেবে সম্পদায়ের জন্যে ব্যবসা কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে তৎসময়কার নাখালের উত্তর পাড়ে একটি দোকান প্রতিষ্ঠা করেন। নিত্য প্রয়োজনীয় এই দোকানের খ্যাতি অল্প দিনের মধ্যেই লোকমুখে রূপকথার ন্যায় ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে হাজী সাহেবের দোকানের নামকরণ থেকে হাজীগঞ্জ বাজার নামকরণ করা হয় ।

কচুয়া উপজেলা নামকরণের ইতিহাসঃ 

“কচুয়া ভরপুর জলে ও স্থলে, সোনার মানুষ আর সোনা ফলে”। কচুয়া থানার কচুয়া নামকরণের সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি হিসেবে তথ্য পাওয়া যায়। প্রথমটি হচ্ছে সেনিটিক ভাষায় উপশহরকে কাচওয়া বলে। এই কাচওয়া শব্দ কালক্রমে লোকমুখে লোকান্তরিত হয়ে কচুয়া নামকরণ হয়।
দ্বিতীয়টি হচ্ছে ১৯০৫ সালে হাজীগঞ্জ থানাকে দুইটি ভাগে বিভক্ত করে সীমানা/আয়তন নির্ণয়ের জন্য জরিপ কাজ চালানো হয়। একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এই জরিপ কাজ পরিচালিত হয়। জরিপ কাজ শুরু হয় দাউদকান্দি থানার দক্ষিণ সীমানা অর্থাৎ কচুয়া থানার উত্তর প্রান্ত থেকে। জরিপ কাজে এক পর্যায়ে কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তাও অন্যান্য লোকজন বর্তমানে কচুয়া বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে গ্রামের দক্ষিণের অংশে এসে কয়েকটি তালগাছের সন্ধান পেলে তালগাছ এলাকার উচুঁ স্থানে তাবু খাটিয়ে কয়েকদিন অবস্থান করেন (এ স্থান এলাকা বর্তমানে ধলিকচুয়া নামে পরিচিত) এ গ্রামের জৈনক মোঃ আলী আকমত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন আপনাদের জরিপ কাজ কতটুকু হয়েছে। উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন “কুচহুয়া”। উর্দু শব্দ কুচ মানে কিছু এবং হুয়া মানে হয়েছে। অর্থাৎ কিছু অংশ হয়েছে। এ “কুচহুয়া” শব্দ হতে কচুয়া নাম করণ হয়।

 

ফরিদগঞ্জ উপজেলা নামকরণের ইতিহাসঃ 

এ উপজেলার নাম কেন ফরিদগঞ্জ হয়েছিল তার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। এর মধ্যে সম্ভবত নিম্নের তিনটি ধারণার উপর ভিত্তি করে আজকের ফরিদগঞ্জ উপজেলার নামকরন করা হয়েছিল ‘‘ফরিদগঞ্জ’’।
এক : বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনেক পূর্বে শেখ ফরিদ নামে একজন বিখ্যাত মুসলিম সাধক এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করে বহু মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন। কারো কারো মতে, উক্ত সাধকের নামানুসারে এই এলাকার নাম রাখা হয়েছিল ফরিদগঞ্জ ।
দুই : পূর্বে এ এলাকায় তেমন কোন উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র ছিল না বলে জানা যায়। তবে এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী পথে অনেক ব্যবসায়ীর যাতায়াত ছিল। তারা অনেক সময় রাত্রি যাপনের স্থান হিসাবে এই এলাকাটিকে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য স্থান মনে করে এখানে রাত্রি যাপন করত। এলাকায় তৎকালীন জমিদার স্থানীয় জনগণের সুবিধার্থে এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করেছিলেন। তার উৎসাহে সবচেয়ে বেশী উৎসাহিত হয়েছিলেন ফরিদ আলী নামে একজন ব্যবসায়ী। জনসাধারণকে আরো উৎসাহিত করার মানষে জমিদার উক্ত ফরিদ আলীর নামানুসারে বাজারটির নামকরন করেছিলেন ফরিদগঞ্জ।
তিন : এই উপজেলার অন্তর্গত তৎকালীন রূপসার জমিদারের প্রতাপ ছিল বেশী। তার পরিবারের একজন সদস্য ছিলেন ফরিদা বানু। জমিদার স্নেহবশে ফরিদা বানুর নামানুসারে এলাকাটির নামকরন করেন।

মতলব উত্তর উপজেলা নামকরণের ইতিহাসঃ 

মোঘল আমলে বর্তমান বাবু পাড়া ও পৈল পাড়া গ্রামদ্বয়ের উত্তর প্রান্তে গোমতীর শাখা ধনাগোদা নদীর তীরে অবস্থিত লালার হাট বাজারটি নদী ভাঙ্গনে বিলীন হলে কলাদী গ্রামের উত্তর প্রান্তে উপরোক্ত নদীর তীরে ‘‘ বৈরাগীর হাট ’’ নামে একটি বাজার মিলায় । যা দেখে ঈষানিত হয়ে ফরিদপুরের জমিদারের জমিদারী বেড়ে মতলব জমাদার বৈরাগীর হাটের দক্ষিনে পশ্চিম আংশে নিজ নামে আরেকটি বাজার মিলায়। কিছুকাল দুটি বাজারই তীব্র প্রতিযোগিতায় চলার পর জমাদারের হাট মতলব নামে জনপ্রিয়তা অর্জন করে। আর বৈরাগীর হাট নামটি বিলুপ্ত হয়। এভাবেই মতলব জমাদারের নাম অনুসারে মতলব এর নাম করন করা হয়। পাশ্ববর্তী মতলব উপজেলার উত্তর দিকে হওয়ার ফলে এ উপজেলার নামকরণ করা হয় মতলব উত্তর।

মতলব দক্ষিণ উপজেলা নামকরণের ইতিহাসঃ 

শেরশাহের শাসন কালে (১৫৩৯-১৫৪৪ খ্রীঃ) সর্বপ্রথম বাংলাদেশ জরিপ হয়। শেরশাহ বাংলাকে সর্বমোট এক চল্লিশটি পরগনায় বিভক্ত করেন। মতলব চাঁদপুরের কিছু অংশ নিয়ে গঠন হয় মীর মহববত উল্লাহ (রঃ) এর নাম অনুসারে মহববতপুর পরগনা, বরদিয়া, বোয়ালিয়া, ও সিংহেরগাঁও পরগনার কিছু আংশ নিয়ে মহববতপুর পরগনা গঠিত হয়েছিল। ১৭২৮ খ্রীস্টাব্দে প্রস্তৃতকৃত রাজস্ব তালিকায় এর রাজস্ব নির্ধারিত হয় ৬৪৫৬ টাকা। ঢাকা নিবাসী সেম সাহেব নামক জনৈক ব্যক্তি সেই পরগনার জমিদারী লাভ করেন। জমিদারীর কাজ কর্ম পরিচালনার জন্য তাহার পক্ষ থেকে মতলেব খাঁ নামক জ্ঞান ও বিজ্ঞ ব্যক্তিকে অত্র এলাকায় নায়েব হিসেবে প্রেরণ করেন। মতলেবখাঁ দীঘলদী নামক গ্রামে জমিদারী কার্যালয় স্থাপন করেন। সেই স্থানটিকে জমিদারের বের হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমান মতলবের নাম ছিল জগনাতগঞ্জ। ১৬২৬ খ্রীস্টাব্দে ১২৫জন বৈরাগী এই বাজারটির প্রতিষ্ঠা করেন। সেই সময় মতলব বাজারের পূর্ব অংশে অসংখ্য বট বৃক্ষ ছিল। এই স্থানে বৈরাগীদের আড্ডায় অনেক লোক আসা যাওয়া করত। চারি দিকে দোকানপাট গড়ে উঠে একটি বাজারে রূপান্তরিত হয়। পরবর্তী পর্যায়ে বাজারটি বৈরাগী হাট নামে পরিচিতি লাভ করে। মতলবে খাঁর আগমনে বাজারটি আরও পশ্চিম দক্ষিণে প্রসারিত হয়। লোক মুখে মতলবে খাঁর হাট নামে পরিচিতি লাভ করে। পরবর্তী পর্যায়ে ১৮৫৮ খ্রীস্টাব্দে মতলবে খাঁর হাট মতলবগঞ্জ থানা হিসেবে আত্মপ্রকাশ করে। এখান থেকে মতলব নাম হতে পারে।

হাইমচর উপজেলা নামকরণের ইতিহাসঃ 

লোকমুখে জানা যায়,হাইমচর উপজেলার সাথে শরিয়তপুর জেলার গোসাইরহাট ও বরিশালের মুলাদী থানার সীমানা নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে তা সমাধানের জন্য হেম বাবু নামে জনৈক দক্ষ সার্ভেয়ার নিয়োগ করা হয়। দক্ষতার সাথে তিনিই এ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করতে সক্ষম হলে তাঁর নামানুসারে এখানকার নামকরণ হয় হাইমচর। অপর একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বিক্রমপুর জনৈক হেম বাবুর অত্র এলাকায় একটি ছোট জমিদারী পরগনা ছিল। তার নামানুসারে এ জনপদের নামকরণ করা হয়েছে। ১৯৭৮ সালে চাঁদপুরের দক্ষিনাঞ্চলের ৬টি ইউনিয়ন একত্রে থানা করার সময় অত্র থানার নামকরণ হাইমচর নামে অভিহিত হয়।

শাহরাস্তি উপজেলা নামকরণের ইতিহাসঃ 

বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে উক্ত থানায় হযরত শাহরাস্তি (রাঃ) এর মাজার অবস্থিত। অত্র থানার জনগণের সমর্থনে হযরত শাহরাস্তি (রঃ) হুজুরের নামানুসারে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *