চাঁদপুর জেলা ব্র্যান্ডিং স্লোগান: “ইলিশের বাড়ি চাঁদপুর”

চাঁদপুর জেলার অফিসিয়াল ব্র্যান্ডিং স্লোগান: “ইলিশের বাড়ি চাঁদপুর”

একটি জেলার বিশেষ বৈশিষ্ট্য ও সম্ভাবনাকে তুলে ধরে তার জন্য একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার প্রক্রিয়াই জেলা ব্র্যান্ডিং হলো। এর লক্ষ্য হলো জেলার ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, স্থানীয় পণ্য ও সেবার প্রসার, পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধি এবং জেলার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা।

চাঁদপুরের ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য ঃ চাঁদপুর জেলার স্বতন্ত্র পরিচয়, বিশেষ করে ইলিশ, নদীনির্ভর অর্থনীতি, কৃষি, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাময় খাতসমূহকে একটি সমন্বিত ব্র্যান্ড পরিচয়ের আওতায় এনে দেশ-বিদেশে পরিচিত করাই জেলা ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে চাঁদপুরের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, স্থানীয় পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ, পর্যটন ও বিনিয়োগ আকর্ষণ এবং জেলার টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা হয়।

চাঁদপুর জেলার অফিসিয়াল ব্র্যান্ডিং স্লোগান: “ইলিশের বাড়ি চাঁদপুর”
চাঁদপুরের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল এবং মেঘনা নদীর ইলিশের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এ জেলাকে দেশের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত করেছে। ডিম ছাড়ার মৌসুমে মা ইলিশ গভীর সমুদ্র থেকে মিঠা পানির নদীতে আসে এবং চাঁদপুর সংলগ্ন নদী অঞ্চলে আহরিত ইলিশ তার উৎকৃষ্ট স্বাদ ও গুণগত মানের জন্য ব্যাপকভাবে সমাদৃত। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যকে ভিত্তি করেই চাঁদপুর জেলার ব্র্যান্ডিং স্লোগান “ইলিশের বাড়ি চাঁদপুর” নির্ধারণ করা হয়েছে।

জেলা ব্র্যান্ডিং কার্যক্রমঃ
চাঁদপুর জেলার স্বতন্ত্র পরিচয় দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যে ২০১৫ সালের আগস্ট মাসে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়। তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল-এর নেতৃত্বে এ কার্যক্রমের সূচনা হয়।
চাঁদপুর জেলার ব্র্যান্ড পরিচয় হিসেবে “ইলিশের বাড়ি চাঁদপুর” নির্ধারণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৭ সালে চাঁদপুর দেশের প্রথম জেলা হিসেবে জেলা ব্র্যান্ডিংয়ের স্বীকৃতি অর্জন করে।

 

“ইলিশের বাড়ি চাঁদপুর” ব্র্যান্ডের লোগো অঙ্কন করেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, যিনি চাঁদপুর জেলার কৃতী সন্তান।
জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ব্র্যান্ডিং বুক, থিম সং এবং বিভিন্ন প্রচারমূলক উপকরণ প্রকাশ করা হয়। এছাড়া ২০১৭ সালের ২৭ জানুয়ারি ঢাকার বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টারে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবের মাধ্যমে চাঁদপুরের ইলিশ, পর্যটন সম্ভাবনা এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা দেশব্যাপী তুলে ধরা হয়।

চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের থিম সং দেখতে  ক্লিক করুন

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *